আমি তোমাকে ১০০ কোটি টাকা দেব ! তুমি কুকুরের সঙ্গে সেক্স করবে ?

বাংলাপ্রেস অনলাইন: মিটু বিতর্কে প্রায়দিনই বিভিন্ন অভিনেত্রী মুখ খুলেছেন। এবার মিটু বিতর্কে মুখ খুললেন অহনা কুমরা। তাঁর অভিযোগের তির পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার মিটু বিতর্কে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন অহনা কুমরা। অহনা জানিয়েছেন, তিনি গত বছর সাজিদের সঙ্গে দেখা করেছিলেন। বাড়িতে ডেকে অন্ধকার ঘরে নিয়ে গিয়েছিলেন সাজিদ। সেখানেই উলটো-পালটা কথা বলছিলেন ৪৭ বছর বয়স্ক পরিচালক।
অহনার অভিযোগ, সেখানেই সাজিদ তাঁকে বলেন, ‘‘আমি যদি তোমাকে ১০০ কোটি টাকা দিই, তা হলে তুমি কুকুরের সঙ্গে সেক্স করবে।’’ স্বাভাবিক ভাবেই এমন মন্তব্য শুনে অবাক হয়ে যান অহনা।
তবে সেই সঙ্গে অহনা এ-ও জানিয়েছেন, কথোপকথনের মাঝে সাজিদ তাঁর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেননি। তবে এই বিষয়ে সাজিদ এখনও কিছু জানাননি। শুধু অহনাই নয়, আরও বেশ কয়েক জন অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজয়কে দেখে মুগ্ধ সামান্থা, ‘শুধু পর্দার নায়ক নন, পরিবর্তনেরও নেতা’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
সঙ্গীত একাডেমি