৬ মে ২০২৬

আমি প্রেসিডেন্ট থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না : ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আমি প্রেসিডেন্ট থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না : ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ান আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তাকে এ কথা বলেছেন বলে দাবি ট্রাম্পের। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। গতকাল শুক্রবার ইউক্রেনে মস্কোর আগ্রাসন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগে ফক্স নিউজকে তিনি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন, ‘আমি বিশ্বাস করি না যে আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ এটি (তাইওয়ান আক্রমণ) ঘটবে। দেখা যাক।’ তিনি আরো বলেন, ‘তিনি (শি চিনপিং) আমাকে বলেছিলেন, ‘তুমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি এটা (তাইওয়ান আক্রমণ) করব না। আমি উত্তরে বলেছিলাম, ‘আমি এর প্রশংসা করছি।তবে তিনি এটাও বলেছিলেন, ‘আমি খুব ধৈর্যশীল আর চীনও খুব ধৈর্যশীল।’ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গত জুন মাসে শি চিনপিংয়ের সঙ্গে প্রথম ফোনালাপ হয় ট্রাম্পের। এর আগে, এপ্রিলেও ট্রাম্প দাবি করেছিলেন, শি তাকে ফোন করেছিলেন। যদিও তিনি কখন সে ফোনালাপ হয়েছে, তা স্পষ্ট করেননি। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। প্রয়োজনে চীন তাইওয়ানের ওপর বলপ্রয়োগ করে পুনরেকত্রীকরণ ঘটানোর অঙ্গীকারও করেছে। তবে তাইওয়ান চীনের এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে। ওয়াশিংটনে চীনা দূতাবাস শুক্রবার এক বিবৃতিতে তাইওয়ান ইস্যুকে ‘চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইস্যু’ বলে উল্লেখ করেছে। দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, ‘মার্কিন সরকারের উচিত এক-চীন নীতি এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলা।তাইওয়ান-সম্পর্কিত বিষয়গুলো বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করা এবং তাইওয়ান প্রণালীজুড়ে চীন-মার্কিন সম্পর্ক, শান্তি ও স্থিতিশীলতা আন্তরিকভাবে রক্ষা করা।’ যদিও ওয়াশিংটন তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং আন্তর্জাতিক সমর্থক, তবুও বেশিরভাগ দেশের মতোই আমেরিকারও তাইওয়ানের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি