১০ মে ২০২৬

আমি নির্বাচন করব না: ড. ইউনূস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আমি নির্বাচন করব না: ড. ইউনূস
বাংলাপ্রেস ডেস্ক: বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান। এই অধিবেশনের ফাঁকে তিনি বিশ্বনেতার সঙ্গে বৈঠক করছেন। যোগদান করছেন নানান অনুষ্ঠানেও। স্থানীয় সময় মঙ্গলবার এমনই একটি অনুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস। অনুষ্ঠানটির নাম ক্লাইমেট-ফরোয়ার্ড। আয়োজক মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সেখানে দীর্ঘ ২৫ মিনিট কথা বলেন এই নোবেলজয়ী। কথা প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশের নির্বাচনের বিষয়। বাদ যায়নি গণঅভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ও। অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক ড. ইউনূসের কাছে জানতে চান তার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাকে দেখে কী আপনার মনে হয় আমি নির্বাচন করব? আমি নির্বাচন করব না।’ নির্বাচন আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস জানান, সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছাবে তখনই নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচনের বিষয়ে প্রশ্ন করার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক। সে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন নয়। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন। তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি