আমি মানুষ, তাই ভুল হওয়াটা স্বাভাবিক: সাকিব আল হাসান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: মানুষ মাত্রই ভুল করে থাকেন। আমি একজন মানুষ তাই আমার ভুল হওয়াটাও স্বাভাবিক। তবে আমার মত ভূল যেন আর কেউ না করেন বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের নিউ ইয়র্কের কুইন্স প্যালেস মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের নানা প্রশ্নের জবাবে সাকিব বলেন আগামী ৪ নভেম্বর দেশে ফিরছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)র সঙ্গে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়েই দ্রুত ক্রিকেটে ফিরবেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, টি টোয়েন্টি বিশ্বকাপসহ সামনের দিনগুলোতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে ভালো করবে বলেই তার বিশ্বাস।
আইসিসির দুর্নীতি বিরোধী আইন বা অ্যান্টি করাপশন কোড লঙ্ঘনের দায়ে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে ভুল স্বীকার করায় এক বছর স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে ফিরতে পারবেন তিনি। সাকিবের নিষেধাজ্ঞার এই ঘটনা বাংলাদেশের ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই বড় একটা ধাক্কা হয়ে এসেছিল গত বছরের ২৯ অক্টোবর।
এক বছর পর ফিরছেন, কেমন লাগছে? হেসে সংক্ষেপে তিনি উত্তর দেন, ভালো লাগছে। দোয়া করবেন, যেনো দেশের জন্যে ভালো খেলতে পারি। চেষ্টা সবসময়ই থাকবে। প্রবাসীরা শুভ কামনা জানিয়ে বলেন, সাকিব ফিরবে বীরের বেশে। কিন্তু গত একটি বছর যে কারণে জীবন থেকে চলে গেলো, সেটা নিয়ে কি সাকিবের কোনো আফসোস আছে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, আমার মতো ভুল যেনো কেউ না করে।
২০১৯ সালের ২৮ অক্টোবর দিবাগত রাতে হঠাৎ গুঞ্জন ওঠে, নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব। বিসিবিতে ভিড় জমান গণমাধ্যমকর্মীরা। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যা নামতেই গুঞ্জনটা নির্মম এক সত্য হয়ে আসে। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসির অ্যান্টিকরাপশন (এসিইউ বা আকসু) কোডের ২.৪.৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি অভিযোগ এনে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ভুল স্বীকার করায় এক বছরের শাস্তি কমানো হয়। গত এক বছরে সাকিব বাংলাদেশের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট মিস করেছেন, তবুও নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। কেননা করোনার প্রকোপে বাংলাদেশ দলের অনেকগুলো আন্তর্জাতিক সিরিজ স্থগিত হয়েছে। গত অক্টোবরে সাকিবের নিষেধাজ্ঞার পর সাকিবকে ছাড়া মাত্র তিনটি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ, ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ও চলতি বছরে মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি সাকিব। সব মিলিয়ে বাংলাদেশ তাকে পায়নি চার টেস্ট, তিন ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচে। নিষেধাজ্ঞা থাকাকালীন বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার। বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সময়টাতে অবশ্য দেশেই ছিলেন, লকডাউনের আশঙ্কা দেখে দিলে দ্রুত চলে যান যুক্তরাষ্ট্রে। যেখানে আগে থেকেই তাদের একমাত্র কন্যাকে নিয়ে ছিলেন স্ত্রী উম্মে আল হাসান শিশির। ওখানেই জন্ম নেয় তাদের দ্বিতীয় কন্যা। তবে সাকিব গত প্রায় এক বছর যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে স্ত্রী-সন্তানের সাথে সময় কাটিয়েছেন। সম্প্রতি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।
গত এক বছর খেলা থেকে দুরে থাকলেও করোনাকালে সাকিব আল হাসান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানবতার সেবায়। নিলামে তুলেছেন নিজের বিশ্বকাপের ব্যাট। সাকিব আল হাসান ফাউন্ডেশন গঠন করে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ ছাড়াও চিকিৎসকদের জন্য দিয়েছেন উন্নত মানের পিপিই-মাস্ক। এছাড়া সেবামূলক একটি প্রতিষ্ঠানকে অনুদান হিসেবে দিয়েছেন অ্যাম্বুলেন্স।
ক্রিকেটে পুনরায় প্রত্যাবর্তন উপলক্ষে নিউ ইয়র্কের বিনোদন সংস্থা ‘শোটাইম মিউজিক’ এই শুভেচ্ছা বিনিময় সমাবেশের আয়োজন করে। সার্বিক সহযোগিতায় ছিলেন ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর’ টিভির সিইও আলিম খান আকাশ।
সাংবাদিক শামিম আল আমিনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোস্ট সংগঠনের প্রধান আলমগীর খান আলম এবং সাকিবের প্রত্যাবর্তনকে প্রবাসীদের জন্যেও বিরাট একটি প্রত্যাশার প্রতিফলন হিসেবে অভিমত পোষণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন আলিম খান আকাশ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি