৪ মে ২০২৬

আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৪:০১ এএম
আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল

বাংলাপ্রেস ডেস্ক:    বিনোদন জগতের জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন। তবে অনেক গুণের অধিকারী এ অভিনেতা সাম্প্রতিক সময়ে অভিনয় দিয়ে বারবার আলোচনায় উঠে আসছেন। 

 

এ মুহূর্তে প্রচারে রয়েছে মারজুক রাসেল অভিনীত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের পঞ্চম সিজন। এ ছাড়া একক অভিনীত বেশ কয়েকটি নাটকেও কাজ করছেন তিনি। কিন্তু ইদানীং সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে ছোট ছোট ভিডিও প্রকাশ করছেন তিনি। যেসব ভিডিওতে উঠে আসছে রম্যের সঙ্গে হিউমার। 

কয়েক দিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন মারজুক রাসেল। যেখানে দেখা যায়, দোকানে মারজুক রাসেলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আসলেই কি তাই? সামাজিক মাধ্যমের সেই ভিডিওতে মারজুক রাসেল যে বক্তব্য প্রদান করেন, তার ভিউজুয়ালাইজেশন সেটি। ক্যাপশনে লেখা ছিল—

―ভাই, আপনার এই অবস্থা ক্যা?

― আমি এই দোকানের ‘বান্ধা কাস্টমার’।

 চ্যানেলের পর্দায় কেমন দেখা যায়, সেটিই অভিনয় করে দেখালেন অভিনেতা। কয়েক সেকেন্ডের এ ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে প্রায় চার লাখ। আর ভিডিওটি তার ভক্ত-অনুরাগীরা শেয়ার করেছেন প্রায় ৮ হাজারের মতো।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি