৫ মে ২০২৬

আমের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে বাগানী ও ব্যবসায়ীদের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে বাগানী ও ব্যবসায়ীদের মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: আমের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাগানী ও ব্যবসায়ীরা।রোববার সকালে সদর উপজেলার কাশিপুর গ্রামে আম বাগানের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে অংশ নেই ওই এলাকার শতাধিক বাগানী ওব্যবসায়ীরা। এসময় আম বাগানী সাহেব আলী জোয়ার্দ্দার, বুলবুল আহম্মেদ বাপ্পী, রেজাউল করিম রাজা, মতিয়ার রহমান, মোদাচ্ছের হোসেন, আলী নুর জোয়ার্দ্দার, সন্টু জোয়ার্দ্দার, সাবু মন্ডলসহ অন্যান্যরা। বক্তব্য রাখেন।কর্মসূচী থেকে ব্যবসায়ী বুলবুল আহম্মেদ বাপ্পী বলেন, গত বছর আম্পানের কারণে এ এলাকার সকল আমগাছ ক্ষতিগ্রস্থ হয়েছিল। যে কারণে গতবছর লোকসানের সম্মুখীন হয়েছিল তারা। এ বছর আশা নিয়ে বাগান পরিচর্যা করেন তারা। কিন্তু লকডাউনের কারণে জেলার বাইরে থেকে কোন পাইকার আসছে না। জেলার বিভিন্ন উপজেলাতেও আম পাঠানো যাচ্ছে না। যে কারণে প্রতিকেজি আম ১০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। এতে এবারও লোকসানের আশংকা করছে তারা।এ অবস্থায় আমের বাজার ব্যবস্থাপনা উন্নত, পরিবহণ সুবিধা ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি