৫ মে ২০২৬

আম্বানি কন্যার বিয়েতে ভারতে হিলারি ক্লিনটন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আম্বানি কন্যার বিয়েতে ভারতে হিলারি ক্লিনটন

বাংলাপ্রেস ডেস্ক : মার্কিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন শনিবার ইশা আম্বানির বিবাহপূর্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ইশা আম্বানি ভারতের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে। তার বাবা মুকেশ আম্বানি বিশিষ্ট ব্যবসায়ী। ইশার বিয়েতে শুরু হয়েছে রাজকীয় আয়োজন। ১২ ডিসেম্বর বিয়ের মূল অনুষ্ঠান হলেও শুক্রবার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। আমন্ত্রিত অতিথিদের পৌঁছে দিতে ব্যবস্থা করা করা হয়েছে বিশেষ বিমানের।

হিলারি ক্লিনটন ছাড়াও বলিউডের অনেক সুপারস্টার উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন, ক্যাটরিনা কাইফ, আমির খান, করণ জোহর, বরুন ধাওয়ান, নিক-প্রিয়াংকা, জাহ্নবিসহ বচ্চন পরিবারের অনেকে।

আগামী ১২ তারিখে উদয়পুরে হবে বিয়ের মূল অনুষ্ঠান। সেখানে উপস্থিত হবেন অরিজিত্‍ সিং ও এ আর রহমানের মতো তারকারা। ওই অনুষ্ঠান বিশেষ পারফরম্যান্স করবেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি