৬ মে ২০২৬

আমার মুখ বন্ধ রাখতে পারবেন না: ট্রাম্পকে ইলহান ওমর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আমার মুখ বন্ধ রাখতে পারবেন না: ট্রাম্পকে ইলহান ওমর

বিদেশ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম নারী আইনপ্রণেতা ইলহান ওমর বলেছেন, আমার মুখ কেউ বন্ধ রাখতে পারবে না। মুখ বন্ধ করে বসে থাকার জন্য কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। ডোনাল্ড ট্রাম্পের এক টুইটের জবাবে শনিবার তিনি এসব কথা বলেছেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলার ভিডিও চিত্রের সঙ্গে কংগ্রেস সদস্য ইলহান ওমরের বক্তব্য যোগ করে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন।

ট্রাম্প ওই ভিডিও প্রকাশের মাধ্যমে সবাইকে বোঝাতে চেয়েছেন যে, ইলহান ওমর ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদেরকে গুরুত্ব দিতে চান না। তিনি একটি মুসলিম সিভিল রাইটস গ্রুপে দেয়া বক্তব্যে মার্কিন মুসলিমদের অবস্থা তুলে ধরতে গিয়ে বলেছিলেন, কিছু লোক ১১ সেপ্টেম্বরের ঘটনা ঘটিয়েছে, আর এরপর থেকে আমরা মুসলমানরা স্বাধীনতা হারাতে শুরু করেছি।

তার এই বক্তব্যকে অপব্যবহারের চেষ্টা করেছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইলহান ওমর আরও বলেন, আমি চুপ থাকার জন্য কংগ্রেসে যাইনি। আমি মার্কিন কংগ্রেসে প্রবেশ করেছি গণতন্ত্রকে রক্ষা করতে এবং এর জন্য যুদ্ধ করতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমরকে অবমাননাকারী ভিডিও টুইটারে প্রকাশ করার পর থেকেই ডেমোক্রেটিক পার্টিসহ বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানিয়ে আসছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি