৫ মে ২০২৬

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়

বাংলাপ্রেস ডেস্ক:   পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেবে। তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে, হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন, দেশটি তাকে নিরাপদে রেখেছে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী অপরাধসহ ৫টি মামলার রায় দেবে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের দমন-পীড়নে তিনি মূখ্য ভূমিকা রেখেছেন। 

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়। হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। সজীব ওয়াজেদ বলেন, ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।

আজ তার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে শঙ্কা প্রকাশ করেছেন জয়। তিনি জানিয়েছেন তার মা ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় আসতে চলেছে আজ। সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা আগেই জানি রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।’ 

তবে এরপরই তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি