৫ মে ২০২৬

আমার ১০ কোটির বাড়ি, ৫ কোটির গাড়ি নেই: পরিমণি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমার ১০ কোটির বাড়ি, ৫ কোটির গাড়ি নেই: পরিমণি
বাংলাপ্রেস ডেস্ক: আলোচনা-সমালোচনার যেন শেষ নেই- ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণিকে নিয়ে। সাধারণ দর্শকের ছড়ানো গুজব কিংবা সমালোচনা নিয়ে তেমন একটা মাথা ঘামাতে দেখা যায় না দেশীয় সিনেমার শীর্ষ এই নায়িকাকে। কিন্তু মিডিয়ার মানুষ বিশেষ করে তারকা শিল্পীদেরও নায়িকাকে নিয়ে প্রায় সময়ই সমালোচনা করতে দেখা যায়। আর এ বিষয়টি নিয়ে এবার দুঃখপ্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পরিমণি। নায়িকা তার পোস্টের শুরুতে আক্ষেপ করে লেখেন, ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে সত্যি। যখন বড় বড় সম্মানিত শিল্পীরাও পিছে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙ্গুল তুলতেও ছাড়লেন না!’ সমালোচকদের সমালোচনার বিনয়স্বরূপ জবাব দিয়ে পরিমণি লেখেন, ‘একবার একটু জেনে নিতেই পারতেন, চাইলে। যাইহোক, এসব এর একটু পরিত্রাণ দরকার এবার।’ পরিমণি তার নিজের অবস্থান তুলে ধরে লেখেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি, যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি। নিজের আয়ের হিসেব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা।’ নায়িকা আরও পরিষ্কার করে লেখেন, ‘আমার কোনও ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি (যেমন টা আপনারা বানালেন আরকি) টাকার গাড়িও নেই।’ পরিশেষে পরিমণি ঈগিতপূর্ণ বার্তায় তার পোস্টে লেখেন, ‘ বাস্তবতায় আপনারা দোয়া করবেন। আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চাশা পূরন করবো, ইনশাআল্লাহ। মিথ্যা বা গুজব ছড়ানোর জন্য আপনারা কতটুকু জয়ী হলেন ভেবে দেখবেন, প্লিজ।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি