৭ মে ২০২৬

আমাজনের প্রধান নির্বাহী পদ থেকে ইস্তফা দিচ্ছেন জেফ বেজোস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমাজনের প্রধান নির্বাহী পদ থেকে ইস্তফা দিচ্ছেন জেফ বেজোস
নিজস্ব প্রতিবেদক: আমাজনের প্রধান নির্বাহী পদ থেকে ইস্তফা দিচ্ছেন জেফ বেজোস। ৩০ বছর আগে নিজের গ্যারেজে তিনি এ ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠা করেন। প্রধান নির্বাহীর পদ ছাড়লেও এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বেজোস। এর পর থেকে নিজের সময় ও মনোযোগ দেবেন অন্য উদ্যোগে। বিশ্বের শীর্ষ ধনী বেজোসের ছেড়ে যাওয়া পদে আসবেন অ্যান্ডি জাসি, যিনি বর্তমানে আমাজনের ক্লাউড কম্পিউটিং বিজনেসের নেতৃত্ব দিচ্ছেন। আমাজন জানায়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে বড় এ পরিবর্তন আসবে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উদ্দেশে একটি চিঠি লেখেন ৫৭ বছরের বেজোস। সেখানে বলেন, আমাজনের সিইও হওয়া খুবই দায়িত্বপূর্ণ কাজ। এ ধরনের দায়িত্বে থাকলে অন্য কোনো কিছুর দিকে মনোযোগ দেওয়া কঠিন। আরও জানান, এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আমাজনের অন্য উদ্যোগগুলোতে বেশি সময় দেবেন। ডে ওয়ান ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট ও অন্যান্য আগ্রহের জায়গাতে কাজ করবেন বেজোস। এটাও জানান, এখনই কাজ থেকে অবসর নিচ্ছেন না তিনি। ১৯৯৪ সালে অনলাইন বুকশপ হিসেবে যাত্রা করে আমাজন। বর্তমানে পণ্য সরবরাহ ও স্ট্রিমিং ভিডিও, ক্লাউড সার্ভিস ও বিজ্ঞাপন মিলিয়ে এ প্রতিষ্ঠানে সারা বিশ্বের ১৩ লাখ মানুষ কাজ করছে। ফোর্বসের হিসাব অনুযায়ী জেফ বেজোসের সম্পদের পরিমাণ ১৯৬.২ বিলিয়ন ডলার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি