আলটিমেটাম দিয়ে পিছু হটলো জাতীয় পার্টি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিতের আলটিমেটাম থেকে সরে এসেছে জাতীয় পার্টি।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান।
তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম রংপুরে আসার দিনে যেহেতু পুলিশ মহাপরিদর্শক আসছেন সে কারণে আপাত এই আলটিমেটাম থেকে আমরা সরে এসেছি। রংপুরে হাসনাত ও সারজিসের কোনো অনুষ্ঠানে বাধা দেয়া হবে না। আইজিপির অনুষ্ঠানের দিনে রংপুরে কোনো বিশৃঙ্খলা করতে চাই না।
এর আগে আওয়ামী লীগের দোসর অভিযোগ তুলে জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে বসার বিরোধিতা করায় ১৪ অক্টোবর হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত করে দলটি। এর দশদিন পরই রংপুরে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মতবিনিময় সভার তারিখ ঠিক করা হয়। এরপরই সিদ্ধান্ত থেকে সরে আসে জাতীয় পার্টি।
আগামীকাল রংপুরে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জাতীয় পার্টিরও বিক্ষোভ সমাবেশ রয়েছে বলে জানা গেছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
‘কারা বিক্রি করেছে জান্নাতের টিকিট, ভিডিও প্রমাণ আছে’: জামায়াত আমির
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি