৪ মে ২০২৬

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো শিক্ষার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো শিক্ষার্থীরা
বাংলাপ্রেস ডেস্ক: আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেছে রাজধানীর ধানমন্ডি এলাকার রাপা প্লাজার সামনে বিক্ষোভরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নে দুই দিনের সময় বেঁধে দিয়েছে তারা। দুপুর ২টার দিকে সড়ক ছেড়ে আন্দোলরত শিক্ষার্থীরা চলে যায়। এসময় তারা জানান, দাবি আদায় না হলে মঙ্গলবার (৩০ নভেম্বর) কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। আল্টিমেটাম দিলেও রোববার (২৮ নভেম্বর) ও আগামী সোমবার (২৯ নভেম্বর) ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছে তারা। শিক্ষার্থীরা জানিয়েছে, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিল। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে শিক্ষার্থীরা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে। এবং মঙ্গলবার থেকে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও জানিয়েছে, সড়কে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাচাই কার্যক্রমও চলবে। আজ সকাল ১১টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা দুইটায় শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ায় যান চলাচল এখন স্বাভাবিক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি