
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে শনিবার (২৮ আগস্ট) বিকাল ৪ ঘটকার সময়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত ও অসচ্ছল প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
আলোচনা সভায় ৫নং বানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমাম হোসেন মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো: এনায়েত হোসেন, আলফাডাঙ্গা পৌর মেয়র ও আলফাডাঙ্গা পৌর আ'লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শেখ দেলোয়ার হোসেন, ৫ নং বানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন প্রমুখ।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলার ৫নং বানা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের উদ্যোগে আলোচনা সভা শেষে অসচ্ছল প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতিরন করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]