আলোচনার জন্য প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে চিঠি দিচ্ছে ঐক্যফ্রন্ট
বাংলাপ্রেস অনলাইন: জাতীয় ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে চিঠি দিতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। একই সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও চিঠি দেওয়া হবে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল চিঠি পৌঁছে দেওয়ার কথা। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম দল বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য দিয়েছেন। প্রতিনিধিদলে থাকবেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু ও সাবেক ছাত্র নেতা সুলতান মো. মনসুর। তাঁদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আরো দুই-একজন থাকতে পারেন। সুলতান মো মনসুর বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা চিঠি দেব। সন্ধ্যায় আমরা ধানমণ্ডি কার্যালয়ে যাব। তখন বিস্তারিত জানতে পারবেন।’
সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্যকে সামনে রেখে বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্য নিয়ে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। নতুন জোটের আহ্বায়ক করা হয় গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি