৪ মে ২০২৬

আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম
আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

বাংলাপ্রেস ডেস্ক:  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। টানা ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান ত্যাগ করেছে মার্কিন প্রতিনিধি দল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়েন।
পাকিস্তানের স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।

এর আগে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইরানকেই দায়ী করেছেন ভ্যান্স। তিনি বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ‘ইতিবাচক প্রতিশ্রুতি’ প্রয়োজন।

ইরান কী প্রত্যাখ্যান করেছে, সে বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বলেন, আমি বিস্তারিত কিছু বলব না, তবে যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চেয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

অন্যদিকে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরানের প্রতিনিধিদল। ইরানের ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি চুক্তির পথ বন্ধ করেছে। তার মধ্যে হরমুজ প্রণালি ইস্যুও একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যেসব কারণে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইরান-যুক্তরাষ্ট্রযেসব কারণে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইরান-যুক্তরাষ্ট্র
ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলছে, যুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি তাই দাবি করেছে আলোচনায়।

রিপোর্টে আরও বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং আরও বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো মেনে নেয়নি। 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি