৫ মে ২০২৬

আলোচিত মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আলোচিত মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: আলোচিত মডেল সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাব্যথা ও কাশির সঙ্গে শ্বাসকষ্টও রয়েছে সানাইয়ের। শরীরও বেশ দুর্বল। এই অবস্থায় তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন।

সানাই বলেন, ‘দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে বুধবার (৫ আগস্ট) ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।’

সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সানাই। সানাই বলেন, ‘আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।’

সানাই জানান, তার শরীরে করোনাভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি