আল্লারদর্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৬ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এম মামুন রেজা, মরিয়ম পার্টিক্যাল এর এমডি আব্দুল্লাহ আল মামুন হেবু, সাবেক মেম্বার আজিজুল হক, মহাবুল কবির মাস্টার, আল্লারদর্গা বাজার কমিটির সাবেক সভাপতি মনজুরুল হক মানিক সহ আল্লারদর্গা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এসময় আল্লারদর্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দসহ সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার পূর্ব দেশ ও জাতির কল্যাণ কামনা দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও ইফতার শেষে প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি