৫ মে ২০২৬

‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ এএম
‘আল্লাহ যেন বেগম জিয়াকে হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন’

বাংলাপ্রেস ডেস্ক:   জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার ফাঁসি দেখার সৌভাগ্য দেন। 

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আল্লাহ যেন ওই জিনিসটা (শেখ হাসিনার ফাঁসি) বেগম খালেদা জিয়াকে দেখায়, যার কারণে তার আজকে এই পরিণতি হয়েছে। বেগম খালেদা জিয়াকে জেলে সঠিক চিকিৎসা নিতে দেয়নি। যদি কোনো ডাক্তার তার চিকিৎসা করতে আসতেন, তখন তাকে হয়রানি করা হতো। এভাবে ক্রমশ তার স্বাস্থ্যের অবনতি ঘটে।’

এনসিপি নেতা আরও বলেন, ‘দল-মত নির্বিশেষে দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন তিনি দেখতে পান—আপনার সবাই তার জন্য দোয়া করবেন।’

রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে দেখা দেয় নিউমোনিয়া। সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা, যার ফলে এক রোগের চিকিৎসা অন্যটির ওপর প্রভাব ফেলছে। 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী সচিব মোহাম্মদ সাগর হোসেনের মাধ্যমে পাঠানো বার্তায় দেশের সকলের কাছে এ আহ্বান জানান।

শুক্রবার (২৮ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। 

প্রধান উপদেষ্টা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি