৪ মে ২০২৬

আলিয়াকে পেতে খরচ করতে চান পরিচালক!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আলিয়াকে পেতে খরচ করতে চান পরিচালক!

বিনোদন ডেস্ক: বলিউডের লাস্যময়ী অভিনেত্রী আলিয়া ভাট। নিজের রুপ দিয়ে মাতোয়ারা করে রেখেছেন সিনে মহল। আর তাই তাকে পেতে এখন গুণতে হয় মোটা অংকের টাকা। এদিকে, ‘বাহুবলি’ সিনেমাটি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। আর এর পরে থেকেই নিজের পরবর্তী সিনেমায় মনোনিবেশ করতে চান সিনেমাটির পরিচালক এস এস রাজামৌলি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ট্রিপল আর। আর এ সিনেমায় নায়ক থাকবেন দুইজন। আর দুইজনই তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, এই সিনেমাটিতে তিনজন নায়িকা থাকবে। আর তাই তামিল, তেলেগু ও বলিউডের তিনজন অভিনেত্রীকে চান পরিচালক।এদিকে অনেকদিন থেকেই গুঞ্জন চলছেন, সিনেমাটিতে আলিয়া ভাটকে নিতে চাইছেন পরিচালক রাজামৌলি। আর তাই আলিয়ার মেন্টর করন জোহরের মাধ্যমে অভিনেত্রীকে প্রস্তাবও দেয়া হয়েছিলো। কিন্তু ব্যস্ত শিডিউল থাকার কারণে তা ফিরিয়ে দেন আলিয়া।

এছাড়া, সম্প্রতি আবারো সিনেমাটিতে অভিনয়ের জন্য আলিয়াকে প্রস্তাব দিয়েছেন রাজামৌলি। এমনকি এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দিতেও রাজি তিনি। যদিও এখনো আলিয়া তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

এদিকে, খুব শিগগির কলকাতায় ‘ট্রিপল আর’ সিনেমাটির পরবর্তী শিডিউলের শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। ৪৫ দিনের এই শিডিউলে জুনিয়র এনটিআর ও রাম চরণও অংশ নিবেন। আপাতত সিনেমাটির জন্য দুজন নায়িকা খুঁজছেন রাজামৌলি।

‘ট্রিপল আর’ সিনেমাটির বাজেট করা হয়েছে ৩০০ কোটি রুপি। তবে এটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয় নি।

সিনেমাটিতে বনদস্যুর চরিত্রে রুপদান করবেন জুনিয়র এনটিআর। আর তাই নিজের শারীরিক গড়ন ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা। তারকা প্রশিক্ষক লয়েডস স্টেভেনের তত্ত্বাবধায়নে নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেতা।

অন্যদিকে এতে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করবেন রাম-চরণ। এছাড়া সিনেমাটিতে এ দুই অভিনেতার মধ্যে একটি হাই অকটেন ফাইটিং দৃশ্য দেখতে পাবেন দর্শক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি