৪ মে ২০২৬

আলিয়াকে চুম্বনের চেষ্টা রণবীরের, ঠোঁট সরিয়ে নিলেন নায়িকা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আলিয়াকে চুম্বনের চেষ্টা রণবীরের, ঠোঁট সরিয়ে নিলেন নায়িকা!

বিনোদন ডেস্ক: আজকাল রণবীর-আলিয়ার রসায়ন একটু বেশিই প্রকাশ্যে আসছে। রণবীর ও আলিয়া দুজনেই যে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে তা বলাই বাহুল্য। এবার ভক্তরা শুধুই তাদের বিয়ের ঘোষণার অপেক্ষায় রয়েছে। সম্প্রতি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে উঠেন আলিয়া। আর তখন রণবীরকে তার জীবনের বিশেষ মানুষ হিসাবে উল্লেখ করেন। তারপর প্রকাশ্যেই ‘আই লাভ ইউ’ বলে বসেন আলিয়া। যা শুনে কিছুটা লজ্জা পেয়ে দর্শকাসনে বসা রণবীর হাত দিয়ে মুখ ঢাকেন। তবে এসব তো না হয় গেল, তারই ঠিক এক দিন আগে ‘জি সিনে অ্যাওয়ার্ড ২০১৯’ এর অনুষ্ঠানে অস্বস্তিকর মুহূর্তে ক্যামেরাবন্দি হন রণবীর-আলিয়া। পুরস্কার নিতে ওঠার সময় রণবীরের নাম ঘোষণা হতেই পাশে বসা আলিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটে চুম্বন করতে যান রণবীর। তবে প্রকাশ্যে রণবীরের এই কাণ্ডে কিছুটা লজ্জা পেয়ে যান আলিয়া। ঠোঁট সরিয়ে নিয়ে রণবীরের গালে চুম্বন করেন তিনি।

রণবীরকেও আলিয়ার গালে চুম্বন করতে হয়। এই কাণ্ডে সেই মুহূর্তে দুজনেই হেসে ফেলেন রণবীর-আলিয়া। সেসময় আলিয়ার পাশে বসে ছিলেন দীপিকাও। রণবীর-আলিয়ার এই অস্বস্তিকর মুহূর্তে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি