৬ মে ২০২৬

আ’লীগ সরকারের আমলেই ছিটমহল মুক্ত হয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আ’লীগ সরকারের আমলেই ছিটমহল মুক্ত হয়েছে

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট থেকে : আ’লীগ সরকারের আমলেই ছিটমহল মুক্ত হয়েছে। ইন্দিরা-মুজিব চুক্তি ১৯৭৪ সালে হওয়ার পর বিভিন্ন সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন হয়নি। কিন্তু ২০১৫ ইং সালে আ’লীগ সরকার ক্ষমতায় এসে দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশের নাগরিকত্ব পান লালমনিরহাটের ৬৯টি ছিট মহলের বাসিন্দারা। এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলার ভিতর কোটি বাশপচাই যা কুলাঘাট ইউনিয়নে অবস্থিত।

বুধবার বাংলাপ্রেস এর সাথে একান্ত স্বাক্ষাতকালে সাবেক ছিট মহল সমন্বয়কারী ও সভাপতি মো: হারুন-অর-রশিদ এসব তথ্য জানান।

এখানে লোক সংখ্যা ১৩০০ জন বলে জানা যায়। ৩ বছরে চিকিৎসা, বয়স্ক ভাতা, শিক্ষা প্রতিষ্ঠান, ভোটার আইডি, মৎস্য, কৃষি, স্বাস্থ্য সেবাসহ বর্তমান সরকার এসব নতুন নাগরিকদের জন্য ৩ বছরে ব্যাপক উন্নয়ন করেছে বলে তিনি স্বাক্ষাতকারে জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকারের মন্ত্রী পরিষদে সমাজ কল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ লালমনিরহাটের সন্তান হওয়ায় আমরা আশাবাদী সাবেক ছিট মহল বাসীদের উন্নয়নের লক্ষে কাজ করে যাবেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি