৪ মে ২০২৬

আ’লীগ সরকারের আমলে শতভাগ শিশু স্কুলে যাচ্ছে-হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আ’লীগ সরকারের আমলে শতভাগ শিশু স্কুলে যাচ্ছে-হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শতভাগ শিশু স্কুলে যাচ্ছে। বছরের প্রথম দিনেই ৪ কোটি ৩০লাখ শিক্ষার্থী বিনামূল্যে নতুন পাঠ্যবই হাতে পাচ্ছে। দেশে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত ও সরকারের গৃহীত নানামুখী উদ্যোগের কারণেই দেশ উত্তরোত্তর সাফল্য ও সফলতার দিকে এগিয়ে চলেছে।

বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রবিউল আউয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের নতুন পাঠ্যবই বিতরণ করেন প্রধান অতিথি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

এসময় উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর রনজু মল্লিক ও অত্র বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি