৬ মে ২০২৬

আ'লীগ নেতার কান্ড : লক্ষ্মীপুরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কিশোর নির্যাতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আ'লীগ নেতার কান্ড : লক্ষ্মীপুরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কিশোর নির্যাতন

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে মোহাম্মদ নূর (১২) নামে এক এতিম কিশোরকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। যৌন নির্যাতনের ভুয়া অভিযোগ এনে পূর্র্বের ক্ষোভ আদায়ের জন্য এ ঘটনা ঘটানো হয় বলে স্থানীয়দের দাবী।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম জয়নাল আবেদিন। তিনি সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

রোববার বিকালে লক্ষ্মীপুর সদরের মান্দারীর বাবলা তলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার নূর একই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তার বিধবা মা মালেকা বেগম ভিক্ষা করে সংসার চালান বলে স্থানীয়ভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাবলাতলা এলাকার একটি প্রতিবন্ধী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ এনে নূরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা জয়নাল সহ কয়েকজন নূরকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে কিশোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার মা মালেকা বেগম থানা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান।

কিন্তু ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে চাইলে জয়নালের লোকজন তাদের বাধা দেন। আইনি ব্যাবস্থা যেন নিতে না পারে এর জন্য আঃলীগ নেতারা নির্যাতিত কিশোরকে চিকিৎসা নিতে দেয়নি বলে দাবী এলাকাবাসীর। এদিকে চিকিৎসা দুরের কথা কিশোরকে নিয়ে তার মা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে অভিযোগ করে মালেকা বেগম জানান, ‘আমি সকালে ভিক্ষা করার জন্য বের হয়ে যাই। বিকালে বাড়িতে ফিরে শুনি জয়নাল সহ কয়েকজন নূরকে পিটিয়ে আহত করেছেন। পরে পুলিশ এসে আমার ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।’‘আমি থানায় গিয়ে ছেলেকে নিয়ে আসি। কিন্তু ছেলের চিকিৎসা করার জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। জয়নাল সহ তার লোকজন বাধা দিচ্ছেন।’ অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিনের মোবাইল ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। জানতে চাইলে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ঘটনাটি জানার চেষ্টা করছি।’

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াসীম বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে চিকিৎসার জন্য তার মায়ের দায়িত্বে পাঠানো হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি