৭ মে ২০২৬

আ.লীগ বিভ্রান্তি ছড়িয়ে আমাদের ক্ষতি করেছে: জি এম কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আ.লীগ বিভ্রান্তি ছড়িয়ে আমাদের ক্ষতি করেছে: জি এম কাদের
বাংলাপ্রেস ডেস্ক: ‘পার্টির ব্যাপারে মানুষের পারসেপশন ভালো না’, জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা অন্য দল দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, এটা আংশিক সত্য। আমরা চেষ্টা করছি ফিরে আসার জন্য। তিনি বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ জাপাকে ২৬ ট আসনে ছাড় দিয়েছে, এমন বিভ্রান্তি ছড়িয়ে আমাদের ক্ষতি করেছে।’ শনিবার (২ ফেব্রুয়ারি) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, ‘অনেকে বলছে আমাদের দল ভাগ হয়ে যাবে। দল ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখছি না। তবে দলে ব্যাপকভাবে সংশোধন হওয়ার সুযোগ আছে। ব্যাপক সংশোধন না করতে পারলে দল ভাঙবে না, তবে দল টিকবে না।’ ‘নির্বাচনে জাপা নিয়ে আওয়ামী লীগ একটা বিভ্রান্তিকর স্টেটমেন্ট দিয়েছে’, মন্তব্য করে জাপার চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ বলছে আমাদের ২৬টি সিট ছেড়ে দিয়েছে। তারা একটা সিটও জাতীয় পার্টির জন্য ছাড়েনি। সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। এতে আমাদের অনেক প্রার্থী বিভ্রান্ত হয়েছেন। অনেকে এটাকে মহাজোট বলেছেন, অনেকে সিট ভাগাভাগি বলেছেন। এটা করে আমাদের চরম ক্ষতি করেছে।’ জিএম কাদের বলেন, ‘আমরা আপসকামী, পরনির্ভরশীলতা, পরনিয়ন্ত্রিত হওয়া থেকে যদি বেড়িয়ে আসতে পারি— তার জন্য কিছু কষ্ট হতে পারে কিছুদিনের জন্য। তাহলে আমরা যেমন মানুষের আস্থার দল ছিলাম, সেই আস্থার ভেতরে আবারও যেতে পারবো।’   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি