৪ মে ২০২৬

আলবেনিতে সাহিত্য একাডেমির অমর একুশ উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আলবেনিতে সাহিত্য একাডেমির অমর একুশ উদযাপন
নিউ ইয়র্ক প্রতিনিধি : নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে স্থানীয় সাহিত্য একাডেমি। গত ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় আলবেনির নিউ কভেন্যান্ট প্রেসবাইটেরিয়ান চার্চের হলরুমে সাহিত্য একাডেমির আয়োজনে সাংস্কৃতিকপ্রেমিদের কবিতা আবৃত্তি, দেশের গান ও নাচের মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। কবি ও সাহিত্যসেবী ফারহানা পলি ও আবৃত্তিকার মিজান প্রধান যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ছিলো অমর একুশের পটভূমিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রভাব এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিশ্লেষণ’। স্থানীয় কবি লেখক সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা অনুষ্ঠানে দেশাত্ববোধ ও মাতৃভাষা নিয়ে শিশু কিশোরদের পরিবেশনা ও বড়দের গান উপস্থিত সকল দর্শকদে্র মুগ্ধ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন নিউ ইয়র্ক সাহিত্য একাডেমির পরিচালক মোশারফ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় ও নিউ ইয়র্ক সাহিত্য একাডেমির সদস্যরা কবিতা আবৃত্তি করেন। এবং সঙ্গীত পরিবেশন করেন কৌশলী ইমা, শর্মী খান ও সুমাইয়াহ সুখসহ আরো অনেকে। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষার প্রসার ঘটানোর জন্য প্রতিবছর আলবেনিতে সাহিত্য একাডেমি একুশে ফেব্রুয়ারি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতা বজায় রাখতে আলবেনিতে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও আবৃত্তি চর্চাকে গতিশীল করতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান একাডেমির সমন্বয়কারি ফারহানা পলি। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি