
বাংলাপ্রেস ডেস্ক: আল-জাজিয়ার প্রতিবেদন ধামাচাপা দিতেই জিয়াউর রহমানের ‘বীর উত্তম খেতাব’ বাতিলের চক্রান্ত করছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। বলেন, খেতাব বাতিল করে মুক্তিযুদ্ধের বিরোধীতা করছে সরকার। অথচ বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়ায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাকে সম্মানিত করা উচিত ছিলো বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এছাড়া প্রধানমন্ত্রীকে দলের দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা না করে সোজা পথে চলার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]