২০ জুন ২০২৬

আজও সড়কে শ্রমিকরা,যানচলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজও সড়কে শ্রমিকরা,যানচলাচল বন্ধ

বাংলাপ্রেস ডেস্ক,ঢাকা:  দ্বিতীয় দিনের মতো আজও উত্তরা-বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে গতকাল রোববারের মতো আজ সোমবারও সড়কের দু’পাশে যানচলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকালে ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে গাজীপুরের সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশি বাধার মুখে সোয়া ১১টার দিকে শ্রমিকরা আব্দুল্লাহপুর ও উত্তরার দিকে চলে আসেন। পরে উত্তরা ৪ নম্বর সেক্টর ও দক্ষিণখানের পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে আব্দুল্লাহপুর থেকে উত্তরা-বিমানবন্দর সড়কের দু’পাশ বন্ধ রয়েছে।

সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে আব্দুল্লাপুর-এয়ারপোর্ট সড়কে। ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়িগুলো জসিম উদ্দিন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে।

শ্রমিকরা জানান, নতুন মজুরি কাঠামো অনুযায়ী ৫১ শতাংশ মজুরি বৃদ্ধি শুধু সপ্তম গ্রেডের ক্ষেত্রেই দিচ্ছে মালিকরা। সমান মজুরি দেয়া হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে না অভিজ্ঞতা ও দক্ষতাকে।

তবে গতকাল রোববার দুপুরে মালিকপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তারা আজ সোমবার সকাল থেকে আবারও সড়কে নেমেছেন।উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বলেন, আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা তাদের সঙ্গে সমঝোতা করে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, গতকাল রোববার দীর্ঘ ৫ ঘণ্টা উত্তরার সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে মালিকপক্ষ ও পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি