৮ মে ২০২৬

আজিজ মোহাম্মদের বাসা থেকে মদ ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজিজ মোহাম্মদের বাসা থেকে মদ ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার
 

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর গুলশানে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো সরঞ্জামাদি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আজ রোববার বিকেল সাড়ে চারটায় তার গুলশান-২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় অভিযান চালায়। তার বাসার ছাদে বারের সন্ধান পাওয়া যায়। এছাড়া বাসায় ক্যাসিনোসহ জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

আরো পড়ুন : আজিজ মোহাম্মদ ভাইয়ের নেতৃত্বে খুন হয় সালমান শাহ

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার ছাদে একটি মিনি বারের সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে ক্যাসিনোর সরঞ্জামাদিও। তবে আজিজ মোহাম্মদ ভাই বাসায় নেই বলে জানা গেছে।

একসময় দেশের চলচ্চিত্রজগৎ নিয়ন্ত্রণ করতেন আজিজ মোহাম্মদ ভাই। ১৯৯৭ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা ও ১৯৯৯ সালে ঢাকা ক্লাবে আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত রয়েছে বলে অভিযোগ প্রচলিত আছে। এ ছাড়া ২০০৭ সালে তাকে ইয়াবা ট্যাবলেট তৈরির জন্য অভিযুক্ত করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি