৪ মে ২০২৬

আজীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ট্রাম্পকে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত ব্যক্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
আজীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ট্রাম্পকে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত ব্যক্তি

ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত রায়ান রাউথ

নোমান সাবিত: দক্ষিণ ফ্লোরিডায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় গলফ খেলতে থাকা অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত রায়ান রাউথ তার আজীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন।
রাউথের আইনজীবী যুক্তরাষ্ট্রের ১১তম সার্কিট আপিল আদালতে একটি নোটিশ দাখিল করে জানিয়েছেন যে তিনি তার দণ্ড ও কারাদণ্ড উভয়ের বিরুদ্ধেই আইনি লড়াই করবেন।
গত বছর রাউথের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের সবকটিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়, যার মধ্যে 'প্রধান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যাচেষ্টা' অভিযোগও ছিল যার সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড।
প্রসিকিউটররা জানান, রাউথ কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের কাছে অবস্থান নেন এবং ষষ্ঠ হোলের কাছে কোর্সের সীমানা ঘেঁষে একটি রাইফেলের নল এগিয়ে দেন।
সাক্ষীরা আদালতে জানান, ট্রাম্প তখনও দৃশ্যমান হওয়ার আগেই রাউথকে চিহ্নিত করা হয়। এক সিক্রেট সার্ভিস এজেন্ট গুলি চালালে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পরে নিকটবর্তী মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিচার বিভাগ রাউথের জন্য আজীবন কারাদণ্ড দাবি করেছিল। তবে রাউথ ২৭ বছরের কারাদণ্ড চেয়ে যুক্তি দেন যে বিচারপ্রক্রিয়ায় ত্রুটি থাকায় ফেডারেল নির্দেশিকা থেকে কম শাস্তি দেওয়া উচিত।
গত সেপ্টেম্বরের বিচারে রাউথ নিজেই নিজের পক্ষে সওয়াল করেন, জননিযুক্ত আইনজীবীদের সরিয়ে রেখে। তিনি যুক্তরাষ্ট্রের জেলা বিচারক আইলিন ক্যাননকে বলেন, সাক্ষীদের জেরা, প্রমাণ উপস্থাপন বা সাক্ষ্য খণ্ডনের ক্ষেত্রে তার সীমাবদ্ধতা জুরিদের বিভ্রান্ত করেছে এ কারণে কম শাস্তি প্রাপ্য।
রায় ঘোষণার পর রাউথ একটি কলম দিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলেন। তার দণ্ড নির্ধারণে সহায়তাকারী আইনজীবী বলেন, কম শাস্তি হলেও তিনি আশির কোঠা পর্যন্ত কারাগারেই থাকতেন এবং সেখানে সংশোধনমূলক ও মানসিক স্বাস্থ্যসেবা পেতে পারতেন।
রাউথের আপিল দায়েরকারী আইনজীবী মার্টিন রথ বলেন, রাউথকে নিজেই নিজের আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি দেওয়া আপিল আদালতের পর্যালোচনার বিষয় হতে পারে। এছাড়া বিচারক ক্যাননের ট্রাম্পের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হওয়া এবং নিজেকে মামলা থেকে প্রত্যাহার না করা, এবং রাউথের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করা হবে।
অন্যদিকে প্রসিকিউটররা বলেন, রাউথ ঠাণ্ডা মাথায় ও কাপুরুষোচিতভাবে ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন এবং তিনি অনুতাপের কোনো লক্ষণ দেখাননি।
সরকারি নথিতে বলা হয়,সংবিধান নাগরিকদের প্রেসিডেন্ট প্রার্থীর বিরোধিতা বা মতভেদ প্রকাশের বহু শান্তিপূর্ণ পথ দিয়েছে কিন্তু হত্যা তার মধ্যে নয়।'
বিচারক ক্যানন প্রসিকিউশনের পক্ষেই রায় দেন। এ মাসের শুরুতে দণ্ড ঘোষণার সময় রাউথ নীরব ছিলেন, তবে আদালতকক্ষ ত্যাগের সময় তাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে বলে গণমাধ্যম জানায়।
২০২৪ সালের সেপ্টেম্বরের এই হত্যাচেষ্টা ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব, ওয়েস্ট পাম বিচে সংঘটিত হয়—যা তার আগে পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে আরেকটি হত্যাচেষ্টার দুই মাস পর ঘটে। সে সময় অভিযুক্ত ব্যক্তি সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি