৫ মে ২০২৬

আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন
বাংলাপ্রেস ডেস্ক: আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে থেকে শুরু হচ্ছে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। গত রোববার (৬ ফেব্রুয়ারি) রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ৯ ফেব্রুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আদেশে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী। টিকা কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ করোনা প্রতিরোধী টিকা গ্রহণ করে বিভিন্ন স্থানে গমন করছেন। ফলে ট্রেনে যাত্রীর চাপ বাড়ছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে যাত্রীদের চাহিদা পূরণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আন্তঃনগর ট্রেনসমূহের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে। এছাড়া আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণ বন্ধ থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি