৫ মে ২০২৬

আজ থেকে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু, কাল মডার্না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ থেকে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু, কাল মডার্না

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে আজ সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। এছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে কোভ্যাক্সের মডার্নার টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক রোববার দুপুরে এসব তথ্য জানিয়েছিলেন।

সে সময় তিনি বলেন, আজকের (রোববার) মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। আর শনিবার রাতেই সিটি কর্পোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি, কাল (সোমবার) সারাদেশে সিনোফার্ম এবং পরশু (মঙ্গলবার) মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারবো।

প্রবাসীদের টিকা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের শুধু ঢাকার সাতটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। তবে এখন থেকে সারাদেশের যেকোনো মেডিকেল কলেজ থেকেই তারা টিকা নিতে পারবেন।

শামসুল হক আরো বলেন, আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করেন। তাদের টিকা এখনই প্রয়োজন। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। খুবই অল্প সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৯৩ হাজার ১৪৫ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৪ হাজার ৯৩৪ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৩ জন। আর ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ১৫ হাজার ৬৯৮ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি