৪ মে ২০২৬

আজ থেকে শাকিবের ‘প্রিন্স’র শুটিং শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ১১:১১ পিএম
আজ থেকে শাকিবের ‘প্রিন্স’র শুটিং শুরু

বাংলাপ্রেস ডেস্ক:   সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং।  ছবিটির একটি বড় ‍অংশের শুটিং হবে দেশের বাইরে।  তাই ভিসা জটিলতার কারণে ছবির শুটিং কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। 

তবে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, আজ থেকেই ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। যদিও শাকিব খান বাদে বাকিরা শুটিংয়ে যোগ দিলেও ছবির নায়ক শুটিংয়ে অংশ নেবেন আগামী সপ্তাহ থেকে। 

ছবির প্রথম চারদিনের শুটিং হবে দেশে। এর পর আগামী সপ্তাহ থেকে বাকি অংশের কাজ হবে শ্রীলঙ্কায়। সেখানেই শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন এ সুপারস্টার। উল্লেখ্য, ঘোষণার পর থেকেই ছবিটি ব্যাপক আলোচনায় ছিল। তার অন্যতম কারণ প্রিন্সে শাকিবের সঙ্গে মোট তিনজন নায়িকাকে দেখা যাবে। তারা হলেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। 

গুঞ্জন ছিল, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীর উপর ভিত্তি করে নির্মিত হবে ‘প্রিন্স’। এ বিষয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ আগেই জানিয়েছিলেন, এটি গুজব ছাড়া আর কিছুই না।  নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর সিনেমা নয় প্রিন্স। 

এতে আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি