৭ মে ২০২৬

আজ থেকে মিলবে ট্রেনের আগাম টিকিট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ থেকে মিলবে ট্রেনের আগাম টিকিট

বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে বাড়ি যাওয়ার আগাম ট্রেনের টিকিট আজ সোমবার থেকে বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিদিন রেলসেবা অ্যাপসে ও অনলাইনে বিক্রি করা হবে বরাদ্দের ৫০ শতাংশ টিকিট। আজ বিক্রি করা হবে ৭ আগস্টের টিকিট। তবে রেলসেবা অ্যাপসে গতকাল ৬ আগস্টের টিকিট পেতে চেষ্টা করেও বিপুলসংখ্যক যাত্রী ব্যর্থ হয়। তারা সকাল ৯টার পর থেকে এই অ্যাপসে ঢুকতেই পারেনি। অনলাইনে টিকিট পেতে আগ্রহীরা আগাম টিকিট কিনতে গিয়ে দেখে—অ্যাপসের সার্ভার ডাউন হয়ে আছে।

এদিকে সিএনএসবিডির একাধিক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে অ্যাপসের সার্ভার ডাউনের কারণ জানার চেষ্টা করলেও তাতে সাড়া মেলেনি। গত ঈদুল ফিতরে আগাম টিকিট কিনতে গিয়েও ক্রেতারা সার্ভারসহ বিভিন্ন কারিগরি জটিলতার মুখে পড়ে। বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, আজ ২৯ জুলাই ৭ আগস্টের, আগামীকাল ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের, ২ আগস্ট ১১ আগস্টের ট্রেন ভ্রমণের টিকিট বিক্রি করা হবে।

অপরদিকে ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ৫ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৪ আগস্ট, যারা ৬ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৫ আগস্ট, যারা ৭ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৬ আগস্ট, যারা ৮ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৭ আগস্ট, যারা ৯ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৮ আগস্ট ভ্রমণ করতে পারবেন।

রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, বনানী, তেজগাঁও রেলস্টেশন ও ফুলবাড়িয়া পুরনো রেলভবন থেকে সরাসরি টিকিট বিক্রি করা হবে। যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চলগামী সব আন্তনগর ট্রেনের টিকিট কমলাপুর রেলস্টেশন; চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকিট বিমানবন্দর রেলস্টেশন; ময়মনসিংহ ও জামালপুরগামী আন্তনগর ট্রেনের টিকিট তেজগাঁও রেলস্টেশন; নেত্রকোনার মোহনগঞ্জগামী ট্রেনের টিকিট বনানী রেলস্টেশন থেকে বিক্রি করা হবে। সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর স্টেশনের টিকিট বিক্রি হবে ফুলবাড়িয়ার পুরনো রেলভবন থেকে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি