৪ মে ২০২৬

আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল
বাংলাপ্রেস ডেস্কঃ আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। ২০০৮ সাল থেকে চলে আসা টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও ভিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮ টায় চেন্নায়ে শুরু হবে ম্যাচটি। গেল আসরের শেষ অংশ আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিলো করোনার কারণে তবে এবারের আসরের সব ম্যাচ অয়োজন করা হয়েছে ভারতেই। স্বাস্থ্যবিধি মেনে টুর্নামেন্টের প্রথমাংশ দর্শকহীন স্টেডিয়ামেই খেলা হবে বলে জানিয়েছে বিসিসিআই। তবে পরিস্থিতি বিবেচনায় পরে সীমিত পরিসরে দর্শকদের অনুমতি দেওয়া হতে পারে। আটটি ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে মোট ছয়টি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও কলকাতায় এই নিরপেক্ষ ভেন্যু গুলো ধরেই নির্ধারণ করা হয়েছে টুর্নামেন্টের সূচি। তিনটি প্লে-অফ ম্যাচ এবং টুনার্মেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৩০ মে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টে বাংলাদেশ দুই ক্রিকেটার খেলছেন। সাকিব আল হাসান খেলবেন কলকাতার হয়ে আর রাজস্থান রয়্যালসে খেলবেন মোস্তাফিজুর রহমান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি