৫ মে ২০২৬

আজ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
আজ থেকে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু


বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে  নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনাজপুরের সদরে অবস্থিত শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এই ঘোষণা দেয় জেলা বিএনপি। 

এ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

 
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারণা আগামীকাল থেকে শুরু করা। একই দিনে প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা বিষয়ক লিফলেট বিতরণ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে সকল অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরেকটি সভার আয়োজন করা হবে। 

সভায় ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে মিলিয়ে আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন। 

 
তিনি বলেন, এই উদ্যোগে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, তরুণ ভোটারদের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে—১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাই তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সে দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি