৮ মে ২০২৬

আজ থেকে কার্যকর হচ্ছে বহুল আলোচিত 'সড়ক পরিবহন আইন'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ থেকে কার্যকর হচ্ছে বহুল আলোচিত 'সড়ক পরিবহন আইন'

বাংলাপ্রেস ডেস্ক : সর্বোচ্চ ৫ বছর জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে আজ শুক্রবার থেকে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন ২০১৮। নিয়ম লঙ্ঘনে নতুন আইনের প্রায় সব ধারায় বাড়ানো হয়েছে চালক ও পথচারীদের জেল-জরিমানার পরিমাণ।

জেল জরিমানার সঙ্গে দ্বিমত পোষণ করে চালকরা বলছেন, আইন প্রয়োগের আগে রাস্তা ব্যবহার উপযোগী করা প্রয়োজন। আর বিআরটিএ বলছে, প্রথম দিকে আইন নমনীয় দৃষ্টিতে প্রয়োগ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োগের আগে প্রচারণা চালানো উচিত ছিল।

যেন নিয়ম ভাঙার প্রতিযোগিতা। বছরের পর বছর এমন অনিয়ম চলছে দেশের সব সড়ক-মহাসড়কে। যাতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় গড়ে প্রাণ হারাচ্ছে কমপক্ষে ২১ জন।

এমন প্রেক্ষাপটে নিরাপদ সড়কের দাবিতে গত বছর শিক্ষার্থীদের আন্দোলনের পর সে বছরই সংসদে পাস হয় সড়ক পরিবহন আইন। কার্যকর হওয়া নতুন আইনে সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে দোষী চালকের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে তা আদালতে উদ্দেশ্যমূলক হিসেবে প্রমাণিত হতে হবে। নতুন আইনে ভুয়া লাইসেন্স ব্যবহারকারী, লাইসেন্স ছাড়া, ফিটনেসবিহীন গাড়ি চালানো কিংবা যত্রতত্র রাস্তা পারাপারের অপরাধে চালক, হেলপার, মালিক ও পথচারীকে বিভিন্ন মেয়াদে জেলের পাশাপাশি জরিমানা গুনতে হবে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। সব অপরাধই নতুন আইনে অজামিনযোগ্য হিসেবে বিবেচিত হবে। যদিও বেশিরভাগ চালক এখনও এ আইন সম্পর্কে জানেনই না।

চালকরা বলছেন, নতুন আইন জানি না। আমরা সবকিছু মানতে পারব। কিন্তু আপনারা যারা পথচারী আছেন তারা প্রত্যেকে আইন মানুক। তাহলে আমরা সবকিছু আইন মানব। চালকরা বলছেন, আইন প্রয়োগের আগে রাস্তার কাঠামো ঠিক করার পাশাপাশি বন্ধ করতে হবে চাঁদাবাজি।

বিআরটিএ বলছে, প্রয়োজনে নতুন আইন প্রয়োগে অভিযান চালানো হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনটি টেকসই করতে হলে কর্তৃপক্ষকেই আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক বলেন, এ আইন তখন সার্থক হবে যখন আইনটা প্রয়োগ হবে তখন সকলে সেটা মানবে। যাত্রী কল্যাণ সমিতি ও বুয়েটের দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী গত সাড়ে তিন বছরে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে ২৫ হাজেরের বেশি মানুষ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি