আজ থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু
বাংলাপ্রেস ডেস্ক: আজ শনিবার থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সকাল ১০টায় বিদেশের নয়টিসহ সারাদেশের দুই হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হবে। এবার সর্বমোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এরমধ্যে ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন ছাত্র ও ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন ছাত্রী। প্রথমদিন জেএসসিতে বাংলা এবং জেডিসিতে কুরআন মাজীদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা নেয়া হবে।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকল ও প্রশ্নফাঁসমুক্ত হবে এ পরীক্ষা। গুজব ছড়িয়ে প্রতারণার মাধ্যমে অসাধুরা বাবা-মা ও পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়ার পরিস্থিতি তৈরি করে। তাই অভিভাবকদের বলবো সন্তানকে অনৈতিকতার পথে নেবেন না। তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলুন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে নেয়া হচ্ছে এই পরীক্ষা। এরমধ্যে প্রথমবারের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ড পরীক্ষা নিচ্ছে। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ২৩ লাখ ৯৭ হাজার ৫৬০ জন। বাকিরা অনিয়মিত।
গত দশবছরের মধ্যে প্রথমবারের মতো ঢাকা মহানগরের বাইরের পরীক্ষা কেন্দ্র কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সঙ্গীত একাডেমি