৪ মে ২০২৬

আজ থেকে ঢাকার সাথে ৭ জেলার সকল গণপরিবহণ বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ থেকে ঢাকার সাথে ৭ জেলার সকল গণপরিবহণ বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: করোনার সংক্রমণ বৃদ্ধিতে ৭ জেলায় বিধিনিষেধ আরোপের কারণে আজ মঙ্গলবার থেকে ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আজ ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২১ জুন) রাতে, ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঢাকা বিভাগের সাতটি জেলা লকডাউনের আওতায় আনা হয়েছে। এই সাত জেলার কোনটিকে এড়িয়ে ঢাকা শহরের বাস প্রবেশ করা সম্ভব নয়। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। এর আগে, ঢাকা বিভাগের সাত জেলায় বিধিনিষেধ আরোপ করায় যাত্রীবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ জানায়, ২২ জুন থেকে ৩০ জুন নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং মাওয়া ঘাটে যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। এ সময় শুধু পণ্যবাহী যানবাহন ফেরিতে চলাচল করতে পারবে। এরপর, সন্ধ্যার পর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে যেসব এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেসব এলাকার রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী কোনও ট্রেন দাঁড়াবে না। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি