৮ মে ২০২৬

আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

বাংলাপ্রেস ডেস্ক: পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামে ক্রেতাদের হাপিত্যেশ কমাতে সরকার বিভিন্ন সময় নানামুখি পদক্ষেপ নিয়েছে। আগে ৪৫ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করলেও আজ সোমবার থেকে প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে ২৩ ডিসেম্বর সোমবার থেকে টিসিবির পেঁয়াজ খোলাবাজারে ৩৫ টাকা দরে বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।

গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়তে থাকে। তখন বাজারদর নিয়ন্ত্রণে টিসিবি খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে।

উল্লেখ্য, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, মিয়ানমার, তুরস্ক, চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হচ্ছে মিশর ও মিয়ানমার থেকে। তবে তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি