আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা : অপেক্ষা ব্যবহারিকের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আজ শেষ হচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এইচএসসির লিখিত পর্ব।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে নেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করছেন। অন্যদিকে অর্থনীতি বিষয়ের পরীক্ষা দেশের সব বোর্ডে নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে নেওয়া হবে।
নানা চ্যালেঞ্জের মধ্যেও শেষ পর্যায়ে এইচএসসি পরীক্ষা
বাংলা প্রথম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। মূল সময়সূচি অনুযায়ী ১০ আগস্টের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও নানা অনাকাঙ্ক্ষিত কারণে তা সম্ভব হয়নি।জুলাই মাসের ভয়াবহ বন্যায় কুমিল্লা, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত হয়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির ফলে স্থগিত হয় তিন বোর্ডের পরীক্ষা। সবশেষ ২১ ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় সারা দেশে সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষা বোর্ড। এসব কারণে পরীক্ষা শেষ হতে প্রায় ৯ দিন অতিরিক্ত সময় লেগে যায়।
অংশগ্রহণ করেছে ১২ লাখের বেশি শিক্ষার্থী
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ৫৫ হাজারের বেশি সাধারণ বোর্ডের অধীনে, প্রায় ৮৬ হাজার শিক্ষার্থী মাদ্রাসা বোর্ডের (আলিম) অধীনে এবং প্রায় ১ লাখ ৯ হাজার শিক্ষার্থী কারিগরি বোর্ডের অধীনে অংশ নিয়েছে।
ব্যবহারিক পরীক্ষা শুরু ২১ আগস্ট
লিখিত পরীক্ষা শেষ হলেও শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির চাপ এখনো শেষ হয়নি। আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।একই সঙ্গে অনলাইনে নম্বর এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে তা বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থীদের সাথে আড্ডায় মাতলেন ব্যারিস্টার জাইমা রহমান
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি