আজ রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আম্পান

বাংলাপ্রেস ডেস্ক: আরো এগিয়ে এসেছে সুপার সাইক্লোন আম্পান। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাত বা বুধবার ভোরে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি রাত ৯টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১০ কিলোমিটার, মোংলা থেকে ৯২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আর চট্টগ্রাম থেকে এক হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আমফানের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ থেকে ২৪৫ কিলোমিটার।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি আজ দিবাগত রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে।
শনিবার রাত ৯টার দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের নির্ধারিত তালিকা থেকে তখন এর নাম দেয়া হয় আম্পান । এটি থাইল্যান্ডের দেয়া নাম।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি