আজ প্রমিজ ডে

বাংলাপ্রেস ডেস্ক: ভালেন্টাইন’স পঞ্জিকার পঞ্চম দিন ১১ ফেব্রুয়ারি; অর্থাৎ প্রমিজ ডে। যে কোনো সম্পর্কে ছোট ছোট প্রতিশ্রুতি এবং বিশ্বাসই বদলে দেয় সঙ্গীর সঙ্গে সমীকরণ। প্রিয়জনের হাতে হাত রেখে ছোট্ট একটা প্রমিজ করেই ফেলুন আজই।
মান-অভিমান, খুনসুটি, ভালো কাজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তো প্রেমিক-প্রেমিকার পথচলা। এ পায়ে পায়ে পা চালানো কিংবা হাত ধরে সবুজের মাঝে বেঁচে থাকার জন্য দরকার হয় আস্থা-বিশ্বাস। কিন্তু আমরা পারস্পরিক কমিটমেন্ট কজন রাখতে পারি! বলা হয় ওয়াদা করা হয়, ভঙ্গ করার জন্যই! প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রেও কি ঘটনাটি তাই? আজকের সিদ্ধান্ত হোক- প্রতিনিয়ত নিজেদের কাছে হবে প্রমিজ।
সম্পর্কের এ দিকটির বিবেচনা করেই প্রমিজ ডে। এ দিনটি কেন এতো গুরুত্বপূর্ণ? স্বাভাবিকভাবেই কাছের মানুষটি আমৃত্যু একটি প্রতিশ্রুতি চায়; তা হল যেকোনো পরিস্থিতিতে আপনার সহায়তা। নির্দিষ্ট এই দিনটিতে আপনি এই প্রতিশ্রুতিটি করতে পারেন যা আপনাদের সম্পর্কের প্রতিশ্রুতি বজায় রাখতে পারে।
আজকের এ দিনে সঙ্গীর প্রতি সৎ এবং অনুগত থাকার প্রতিশ্রুতি দিন। কথা দিন কখনও একে অপরের থেকে কিছু লুকিয়ে রাখবেন না। সম্পর্কে বজায় রাখুন স্বচ্ছতা। নিজেদের মধ্যে কখনও ইগো আসতে দেবেন না। একে অপরকে এবং দু’জনের পরিবারকে সম্মান দেবেন, এ কথা দিন। একে অপরকে জীবনে চলার পথে সব সময়ে উত্সাহ দেবেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি