৫ মে ২০২৬

আজ প্রকাশ করা হবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ  প্রকাশ করা হবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা দফায় দফায় বৈঠক শেষে অবশেষে আসন বণ্টন নিয়ে রফা করতে সক্ষম হয়েছেন। আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার রাতে মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আজ বেলা ৩টায় প্রার্থী তালিকা প্রকাশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, ‘আমরা ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিলাম। আপাতত সেটি করা হচ্ছে না। তবে ১৭ ডিসেম্বর ঐক্যফ্রন্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।’

জানা গেছে, আসন বণ্টন ও নির্বাচনী ইশতেহারের খসড়া চূড়ান্ত করতে গত কয়েক দিন ধরেই সিরিজ বৈঠক করছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এসব বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনো সমঝোতা হয়নি।

সবশেষ গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা বৈঠকে করেন। বৈঠকটি বিকাল ৫টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলে। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ঐক্যফ্রন্টের করণীয় বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোকে বিএনপি কতগুলো আসনে ছাড় দেবে তা নিয়ে একটি রফা হয়। বিএনপি ঐক্যফ্রন্টকে ২০-২২ আসনে ছাড় দিতে রাজি হয়েছে বলে সূত্রে জানা গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি