৫ মে ২০২৬

আজ পল্লীকবি জসীম উদ্‌দীনের জন্মদিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ পল্লীকবি জসীম উদ্‌দীনের জন্মদিন

বাংলাপ্রেস ডেস্ক: পল্লীকবি জসীমউদ্‌দীনের জন্মদিন আজ। কবির ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে করা হয় নানা আয়োজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়ির আঙিনায় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এতে অংশ নেয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, স্থানীয় বিভাগের উপপরিচালক এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোব্বাশ্বর হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর রিজভী জামান প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১৯০৩ সালে আজকের দিনে পল্লীকবি জসীমউদ্‌দীন ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে ঢাকায় মারা যান কবি। পৈতৃক বাড়ির আঙিনায় প্রিয় ডালিম গাছের তলে জসীমউদ্‌দীনকে কবর দেওয়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি