৭ মে ২০২৬

আজ পদ্মাসেতুতে বসানো হবে ২৮তম স্প্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ পদ্মাসেতুতে বসানো হবে ২৮তম স্প্যান

বাংলাপ্রেস ডেস্ক: করোনা আতঙ্কের মধ্যে আজ পদ্মাসেতুতে বসানো হবে ২৮তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হবে ৪ হাজার ২০০ মিটার।

অনুকূল আবহাওয়া ও কারিগরি কোনো জটিলতা দেখা না দিলে আজ শনিবার (১১ এপ্রিল) সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে ‘৪-বি’ স্প্যান বসানো হবে। পিলার দুইটির অবস্থান মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচর এলাকায়।

জানা যায়, শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসা হয়েছে। আজ শনিবার সকালেই শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম। ২৭তম স্প্যান বসানোর ঠিক ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৮তম স্প্যানটি।

প্রকৌশলী সূত্রে জানা যায়, ইতোমধ্যে পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ সম্পন্ন হয়েছে। এসব পিলারে ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি আছে ১৪টি স্প্যান। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯ নম্বর স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি