আজ মহাষষ্ঠী, শুরু দুর্গাপূজা
বাংলাপ্রেস ডেস্ক: শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব। ঢাকে পড়বে কাঠি আর উলুধ্বনিতে মুখরিত হবে চারদিক। শারদ আবহে সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী অপেক্ষার প্রহর শেষ করে আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের আনন্দ। কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলু ধ্বনির মাধ্যমে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আঙ্গিনা মুখরিত হয়ে উঠবে ধূপ-আগরবাতির গন্ধে আর ভক্তরা মেতে উঠবেন আরাধনায়।
পঞ্জিকার সূচি অনুযায়ী, শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হবে ষষ্ঠীর লগ্ন। লগ্ন স্থায়ী হবে শনিবার (৫ অক্টোবর) সকাল ৯টা ৫৮ মিনিট পর্যন্ত।
অশুভ শক্তির অধিকারী রাবনকে বধ করতে অসময়ে পূজা করেছিলেন রামচন্দ্র। ব্রহ্মার সেই ডাকে সাড়া দিয়েছিলেন দেবী দুর্গা। শরতকাল পূজা অর্চনার উপযুক্ত না হলেও, রামচন্দ্রের ডাকে অসুর বিনাশে সাড়া দিয়েছিলেন বলেই এই পূজাকে বলা হয় অকাল বোধন, মানে অসময়ে দেবীর জাগরণ।
এবার মা মর্ত্যে এসেছেন ঘোড়ায় চড়ে, ফিরেও যাবেন ঘোড়ায় চড়ে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, বনানীসহ সারা দেশে বিভিন্ন মন্ডপে মাকে প্রণাম জানাতে ভিড় করছেন ভক্তরা।
ষষ্ঠীতে কল্পারম্ভ এবং দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস শেষে মাতৃরূপে বিভিন্ন পূজা মণ্ডপে ঠাঁই করে নেবেন বিশ্বব্যাপী মঙ্গল ধ্বনি দিয়ে কৈলাস ছেড়ে মর্ত্যে আসা মা দুর্গা। ষষ্ঠীর সকালে ষষ্ঠীর ঘট, চণ্ডীর ঘট বসবে এবং অনুষ্ঠিত হবে পূজা। সন্ধ্যায় হবে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। আর এই ষষ্ঠীর পূজার মধ্য দিয়েই দুর্গা দেবীর মর্ত্যে আগমন ঘটবে। শনিবার (৫ অক্টোবর) মহাসপ্তমী, রবিবার (৬ অক্টোবর) মহাঅষ্টমী ও কুমারী পূজা এবং সোমবার (৭ অক্টোবর) মহানবমী পূজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে টানা পাঁচ দিনের দুর্গোৎসব।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি