৪ মে ২০২৬

আজ মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আজ মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ
বাংলাপ্রেস ডেস্ক: আজ বৃহস্পতিবার মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। জ্যোতির্বিজ্ঞানীরা এ বলয়কে ‘রিং অব ফায়ার’ বলে থাকেন। গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে। ‘রিং অব ফায়ার’ সূর্যগ্রহণটি মূলত ভালভাবে দেখা যাবে কানাডা এবং আমেরিকার উত্তর-পূর্ব অংশ, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে। রাশিয়ার সাইবেরিয়া থেকেও কিছুটা দেখা যাবে। পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশ ও কুমেরুর উত্তরাংশ থেকে আংশিকভাবে নজরে আসবে এই সূর্যগ্রহণ। আবহাওয়া দফতর বলছে, গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ৫৫ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৪১ মিনিট ৫৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে। যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো থেকে উত্তর-পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কানাডার হাডসন সাগর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। সর্বোচ্চ গ্রহণ হবে গ্রিনল্যান্ডের আবনানাটা থেকে দক্ষিণ-পূর্ব দিকে হান্স আইল্যান্ডে। রাশিয়ার মাগদান ওব্লাস্ট শহর থেকে উত্তর-পশ্চিম দিকে বেরিং সাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। গ্রহণ শেষ হবে চীনের ইজহু শহরে বলেও জানিয়েছে জলবায়ু মহাশাখা। গত ২৬ মে দেখা গিয়েছিল ‘সুপার ব্লাড মুন’ বা চন্দ্রগ্রহণ। আর আজ ১০ জুন হতে যাচ্ছে সূর্যগ্রহণ। ব্যবধান মাত্র দুই সপ্তাহ। এদিন চাঁদ আসবে সূর্য ও পৃথিবীর মাঝে। এতে বার্ষিক সূর্যগ্রহণে চাঁদের ছায়ায় সূর্যের প্রায় ৯৪ দশমিক ৩ শতাংশ ঢাকা পড়বে। তখন শুধু একটি বলয় দেখা যাবে। পুরাণ অনুসারে, এবার শনি জয়ন্তীতে হতে যাচ্ছে সূর্যগ্রহণ। এর আগে ১৮৭৩ সালের ২৬ মে শেষবার শনিজয়ন্তীতে সূর্যগ্রহণ হয়েছিল। অর্থাৎ তার ১৪৮ বছর পর ফের শনি জয়ন্তীতে হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণে চোখের সমস্যা অনেকেরই দেখা দেয়। তাই গ্রহণ কখনই স্বাস্থ্যের জন্য ভাল নয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি