৫ মে ২০২৬

আজ মধ্যরাত থেকে পাওয়া যাবে ট্রেনের অনলাইন টিকেট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আজ মধ্যরাত থেকে পাওয়া যাবে ট্রেনের অনলাইন টিকেট
বাংলাপ্রেস ডেস্ক: গত সোমবার (২১ মার্চ) থেকে বন্ধ রয়েছে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণেই অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকার চতুর্থ দিন বৃহস্পতিবারও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল মানুষের উপচেপড়া ভিড়। টিকিটের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষারত যাত্রীরা। স্টেশন থেকেই সব টিকিট বিক্রি হওয়ায় চাপ বেড়েছে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও। উভয় পক্ষের এই ভোগান্তি আজ শুক্রবার (২৫ মার্চ) মধ্যরাত পর্যন্ত চলবে বলেই জানা গেছে। কাউন্টার থেকে হাতে লেখা পুরনো পদ্ধতিতেই চলবে ট্রেনের টিকিট বিক্রি। এরপর আজ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পুন:রায় অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। তবে শুরুতে কেবল ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা যাবে টিকিট। থাকবে না কোনো মোবাইল অ্যাপ ব্যবস্থা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি