৮ মে ২০২৬

আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ শিকার নিষেধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ শিকার নিষেধ

বাংলাপ্রেস ডেস্ক : জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রজননের লক্ষ্যে মঙ্গলবার (০৮ অক্টোবর) মধ্যরাত থেকে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ৯ থেকে ৩০ অক্টোবর ২২ দিন অভয়াশ্রম এলাকায় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। চাঁদপুর জেলা মৎস্য বিভাগ সূত্র জানা গেছে, অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর জেলা টাস্কফোর্সের সদস্য, জনপ্রতিনিধি, জেলে নেতা ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

এরপরে জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় প্রায় ৯০ কিলোমিটার এলাকার জেলে পল্লি ও পাড়া মহল্লায় পর্যায়ক্রমে উপজেলা টাস্কফোর্সের মাধ্যমে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।

মঙ্গলবার সদর উপজেলার পুরান বাজার, দোকানঘর, বহরিয়া, হরিণা ঘাট, আনন্দবাজার ও তরপুরচণ্ডী এলাকায় ঘুরে দেখাগেছে উপজেলা মৎস্য বিভাগ থেকে মৎস্য আড়ৎ এবং জেলে পল্লিতে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য মাইকিং করা হচ্ছে। এসব এলাকায় মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যানার সাঁটানো হয়েছে।

আনন্দ বাজার এলাকার জেলে মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, এ বছর ভর মৌসুমেও পদ্মা-মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যায়নি। নিষেধাজ্ঞার ২২ দিন আমরা নদীতে নামবো না। অন্য কাজ করে সংসার চালাতে হবে।

একই এলাকার মৎস্য ব্যবসায়ী মুসলিম বেপারী বলেন, মিঠা পানিতে ইলিশ ডিম ছাড়ে। যার কারণে ঠিক এই সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশের বিচরণ বেড়ে যায়। নিষেধাজ্ঞার কারণে জেলেরা নৌকা ডাঙায় উঠিয়ে রাখছে। অন্য কাজ না পেলে ২২ দিন জেলেদের বেকার থাকতে হবে।

নিরাপদ ইলিশ প্রজননের লক্ষ্যে ২২ দিনের অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জেলা টাস্কফোর্স তৎপর রয়েছে। কোনো জেলে ২২ দিন নদীতে নামতে পারবে না। এর সময়ে ২৪ ঘণ্টা টাস্কফোর্সের সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলার নিবন্ধিত ৫২ হাজার জেলেকে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য এরইমধ্যে আমরা মৎস্য আড়ৎ, জেলে পল্লি ও পাড়া মহল্লায় মাইকিং, লিফলেট বিতরণ ও ব্যানার সাঁটিয়ে দিয়েছি। আইন অমান্য করে কোনো জেলে মাছ ধরলে মৎস্য আইনে সাজা দেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি